News71.com
 Bangladesh
 04 Apr 17, 10:21 AM
 184           
 0
 04 Apr 17, 10:21 AM

বিচারকদের শৃঙ্খলাবিধি প্রনয়নে ৮ মে পর্যন্ত সময় পেল সরকার

বিচারকদের শৃঙ্খলাবিধি প্রনয়নে ৮ মে পর্যন্ত সময় পেল সরকার

নিউজ ডেস্ক : নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে সরকারকে আগামী ৮ মে পর্যন্ত সময় দিয়েছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে গেজেট প্রকাশে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সময় আবেদন করলে তা মঞ্জুর করে আপিল বিভাগ বলেন, ‘এরপর আর কোনো অজুহাত দেখাবেন না।’

এর আগে গত ২৮ মার্চ গেজেট প্রকাশে আজকের দিন পর্যন্ত সময় দিয়েছিলেন আপিল বিভাগ। গত ১৪ মার্চ বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি গেজেট আকারে প্রকাশ করতে আজকের দিন পর্যন্ত সময় দিয়েছিলেন আদালত। এর আগেও গেজেট প্রকাশে কয়েক দফা সময় নেয় সরকার। নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা প্রণয়ন না করায় আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে ১২ ডিসেম্বর তলবও করেন আপিল বিভাগ।

গত বছরের ৭ নভেম্বর বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা ২৪ নভেম্বরের মধ্যে গেজেট আকারে প্রণয়ন করতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। ১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেওয়া হয়। ওই রায়ের আলোকে নিন্ম আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন