News71.com
 Bangladesh
 04 Apr 17, 09:34 AM
 174           
 0
 04 Apr 17, 09:34 AM

কুমিল্লায় পৃথক অভিযানে ২ কোটি টাকার চোরাই মাল জব্দ

কুমিল্লায় পৃথক অভিযানে ২ কোটি টাকার চোরাই মাল জব্দ

নিউজ ডেস্ক : কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় একাধিক অভিযান চালিয়ে ১ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৭শ’ টাকার মূল্যের বিপুল পরিমাণ চোরাই শাড়ি, ওষুধ ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। গতকাল সোমবার (৩ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব জব্দ করা হয়।

এ সময় মো. জামাল হোসেন (৪০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। আটক জামাল হোসেন জেলার সদর দক্ষিণ উপজেলার ধনপুরের বিষ্ণপুরের মৃত. বাচ্চু মিয়ার ছেলে। আটক জামালের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় বিজিবি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন