News71.com
 Bangladesh
 03 Apr 17, 11:19 PM
 225           
 0
 03 Apr 17, 11:19 PM

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বজ্রাঘাতে দুইজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বজ্রাঘাতে দুইজনের মৃত্যু

নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বজ্রাঘাতে দুইজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ এপ্রিল) বিকালে হরিপুর ইউনিয়নের নরহা ও হরিণবের গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, নরহা গ্রামের আজিজুর রহমান (৪৫) ও দিপ্তি রাণী দাস(২২)।


হরিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দ্বিন ইসলাম জানান, বিকালে হরিণবের গ্রামের তিতাস নদীতে গোসল করার সময় বজ্রাঘাতে আজিজুর রহমান ঘটনাস্থলে নিহত হন। অপরদিকে হাওরে কাজ করার সময় বজ্রাঘাতে দিপ্তি রাণী ঘটনাস্থলে নিহত হন। নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী দুইজনের নিহতের ঘটনা নিশ্চিত করে বলেন, তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন