
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ২০১৪ সালে বিএনপি-জামাত চক্র যেভাবে পাক হানাদার বাহিনীর মতো দেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করে দিতে চেয়েছিল। তাতে কেউ ভাবতে পারেনি তখন কোন নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছিল। আজ সোমবার বিকেলে সরকারি অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নানক আরো বলেন, যে যত ষড়যন্ত্র করুক এ সরকারের মেয়াদ শেষের আগে দেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। সেই নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবার বিজয় অর্জন করবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, মজাহারুল হক প্রধান, মনিরা পারভীন, মখলেছার রহমান, অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, ফারুক আলম টবি, আ স ম নুরুজ্জামান, হাসনাত জামান চৌধুরী জর্জ, ইয়াছিন আলী মন্ডল ও কাজী মাহামুদার রহমান ডাবলু, আব্দুর রউফ, তৌহিদুল ইসলাম। সভায় তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের উত্থাপন করা সাংগঠনিক বিভিন্ন সমস্য দ্রুত নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানানো হয়।