News71.com
 Bangladesh
 03 Apr 17, 06:00 PM
 218           
 0
 03 Apr 17, 06:00 PM

সিসিক মেয়র আরিফের বরখাস্তের আদেশ স্থগিত করলো হাইকোর্ট

সিসিক মেয়র আরিফের বরখাস্তের আদেশ স্থগিত করলো হাইকোর্ট

নিউজ ডেস্ক : সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। আজ সোমবার (৩ এপ্রিল) আরিফুলের রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ স্থগিতাদেশ দেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ।

দায়িত্ব নেওয়ার তিন ঘণ্টার মধ্যেই ফের সাময়িক বরখাস্ত হওয়া আরিফুল হক চৌধুরীর বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে সকালে রিট আবেদনটি দায়ের করেন তার আইনজীবী আব্দুল হালিম ক্বাফী। এদিকে দ্বায়িত্ব নেওয়ার ১০ মিনিটের মধ্যে দেওয়া রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের বরখাস্তের আদেশও চ্যালেঞ্জ করে রিট করা হচ্ছে।

বুলবুলের আইনজীবী আমিনুল হক হেলাল বলেন, ‘আমরা রিট দায়ের প্রস্তুতি প্রায় শেষ করেছি। যেকোনো সময় এটি দায়ের করা হবে’। গতকাল রবিবার (২ এপ্রিল) পৃথক আদেশে দুই মেয়রকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন