News71.com
 Bangladesh
 03 Apr 17, 01:06 PM
 208           
 0
 03 Apr 17, 01:06 PM

পুলিশকে সরাসরি ক্রাইম সংক্রান্ত তথ্য জানাতে Hello CT App।।

পুলিশকে সরাসরি ক্রাইম সংক্রান্ত তথ্য জানাতে Hello CT App।।

নিউজ ডেস্কঃ আশেপাশেই ঘটতে থাকা সন্দেহজনক কোন জঙ্গি-সন্ত্রাসী কার্যক্রম, মাদক, বিস্ফোরক অথবা সাইবার ক্রাইম সংক্রান্ত তথ্য, ছবি অথবা ভিডিও সরাসরি পুলিশের কাছে পাঠানো যাবে 'Hello CT App' এর মাধ্যমে। তথ্য বা অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নেবে ডিএমপি'র কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ডিভিশন।

অ্যাপটি আগে তৈরি হলেও আজ সোমবার ডিএমপি'র ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য ফের জানানো হয়েছে। জঙ্গিবাদ প্রতিহত করতে পুলিশকে তথ্য দিয়ে সাহায্য করার জন্য ডিএমপি'র পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এক্ষেত্রে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।

অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্টল করা যাবে। ডাউনলোড লিংক পেতে ক্লিক করুন। এ ব্যাপারে একটি ভিডিও আপলোড করা হয়েছে ডিএমপি'র ফেসবুক পেজে। তাতে দেখানো হয়েছে কী ধরণের কর্মকাণ্ড দেখলে সন্দেহ করবেন। দেখানো হয়েছে কীভাবে অপরাধ বা অপরাধীর তথ্য অ্যাপ ব্যবহার করে পুলিশকে জানানো যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন