News71.com
 Bangladesh
 03 Apr 17, 12:22 PM
 217           
 0
 03 Apr 17, 12:22 PM

নোয়াখালীতে সেপটিক ট্যাংকে পড়ে ২ শিশুর প্রাণহানি

নোয়াখালীতে সেপটিক ট্যাংকে পড়ে ২ শিশুর প্রাণহানি

নিউজ ডেস্ক : নোয়াখালীর সেনবাগ উপজেলায় সেপটিক ট্যাংকে পড়ে ফারিয়া আক্তার (২) ও আবদুর রহমান (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২ মার্চ) সন্ধ্যায় উপজেলার অর্জুনতলা ইউনিয়নের মানিকপুর গ্রামের মোস্তফা ড্রাইভারের বাড়িতে এ ঘটনা ঘটে। ফারিয়া ওই বাড়ির পল্লী চিকিৎসক বেলাল হোসেনের মেয়ে ও আবদুর রহমান কুয়েত প্রবাসী ইয়াসিন নাসিরের ছেলে। তারা সম্পর্কে চাচাত ভাই-বোন।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ জানান, রবিবার সন্ধ্যায় ফারিয়া ও আবদুর রহমান খেলা করছিল। এ সময় অসাবধানতাবশত তারা ঢাকনা খোলা সেপটিক ট্যাংকে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা সেপটিক ট্যাংক থেকে মৃত অবস্থায় তাদের উদ্ধার করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন