News71.com
 Bangladesh
 03 Apr 17, 12:08 PM
 250           
 0
 03 Apr 17, 12:08 PM

লক্ষ্মীপুরে ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবিরসহ জামায়াতের ১৫ নেতা  আটক ।।

লক্ষ্মীপুরে ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবিরসহ জামায়াতের ১৫ নেতা  আটক ।।

 

নিউজ ডেস্কঃ গোপন বৈঠক করার সময় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির ও উপজেলা জামায়াতের আমির নুর উদ্দিনসহ জামায়াত-শিবিরের ১৫ নেতাকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে হাজিরহাট-মাতাব্বর হাট সড়কের মারকাজ মসজিদের পেছনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের বাড়িসংলগ্ন একটি বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, সকালে জেলার বিভিন্ন স্থান থেকে আসা জামায়াতের প্রায় ৪০ নেতাকর্মী ওই ঘরে বৈঠক করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ২০-২৫ জন দৌঁড়ে পালিয়ে যান। এ সময় ১৫ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে জেলা জামায়াতের প্রচার সম্পাদক মহসিন কবির মুরাদ, কমলনগর উপজেলা জামায়াতের উপজেলা আমির নূর উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির এবং জেলা ও উপজেলাসহ বিভিন্ন শাখার জামায়াত-শিবিবের দায়িত্বশীল নেতা রয়েছেন।

কমলনগর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন,আটক নেতাকর্মীরা নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন। এ সময় ঘটনাস্থল থেকে ৫টি মোটরসাইকেল,  বেশ কিছু লিফলেট ও বই জব্দ করা হয়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্ততি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন