News71.com
 Bangladesh
 03 Apr 17, 12:01 PM
 193           
 0
 03 Apr 17, 12:01 PM

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবে ২ দেশের সংসদীয় দল।।

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবে ২ দেশের সংসদীয় দল।।

নিউজ ডেস্কঃ যুক্তরাজ্য ও নরওয়ের সংসদীয় ২টি প্রতিনিধিদল আজ সোমবার  বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। বিকেল সাড়ে ৫টার দিকে নরওয়ের প্রতিনিধিদলটি খালেদা জিয়ার সঙ্গে দেখা  করবেন। আর রাত সাড়ে ৯ টার দিকে যুক্তরাজ্যের প্রতিনিধিদলটি সাক্ষাৎ করবেন। দলের চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল রোববার রাতে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠক সূত্র বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে জাতীয় স্বার্থবিরোধী কোনো চুক্তি হলে এর প্রতিবাদে কর্মসূচি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আজ এ নিয়ে বিএনপির সংবাদ সম্মেলন করার কথা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন