News71.com
 Bangladesh
 03 Apr 17, 11:25 AM
 238           
 0
 03 Apr 17, 11:25 AM

দিনাজপুরের বিরলে যাত্রীবাহী ডেমু ট্রেন লাইনচ্যুত হয়ে আহত ৫

দিনাজপুরের বিরলে যাত্রীবাহী ডেমু ট্রেন লাইনচ্যুত হয়ে আহত ৫

নিউজ ডেস্ক : দিনাজপুর বিরল উপজেলার কাঞ্চন রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় যাত্রীবাহী ডেমু ট্রেন লাইনচ্যুত হয়ে উল্টে গেছে। এতে ট্রেনের ভেতরে থাকা ৫ যাত্রী আহত হয়েছে। আজ রবিবার (২ এপ্রিল) রাতে ঠাকুরগাঁও থেকে দিনাজপুরের উদ্দেশ্যে আসার সময় পথিমধ্যে এ ঘটনা ঘটে।

দিনাজপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ারুল ইসলাম মঞ্জু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা ডেমু ট্রেন বিরল কাঞ্চন স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে কয়েকটি চাকা লাইনচ্যুত হয়ে উল্টে পড়ে। ট্রেনটি উদ্ধার করতে সংশ্লিষ্ট বিভাগকে খবর দেওয়া হয়েছে। এঘটনার পর থেকে দিনাজপুর-পঞ্চগড় সড়কে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন