News71.com
 Bangladesh
 03 Apr 17, 11:01 AM
 221           
 0
 03 Apr 17, 11:01 AM

সাঈদী ও রাষ্ট্রপক্ষের পৃথক আবেদন রিভিউ সুপ্রিম কোর্টের কার্যতালিকায় ।।

সাঈদী ও রাষ্ট্রপক্ষের পৃথক আবেদন রিভিউ সুপ্রিম কোর্টের কার্যতালিকায় ।।

 

নিউজ ডেস্কঃ একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী ও রাষ্ট্রপক্ষের করা রায় পুনর্বিবেচনার (রিভিউ) পৃথক আবেদন কার্যতালিকায় এসেছে। আজ সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতির আদালতের কার্যতালিকায় ১৪৭ নাম্বার ক্রমিকে আবেদনটি দেখা যাচ্ছে। 

এর আগে, ২০১৬ সালের ১২ জানুয়ারি সাঈদীর সর্বোচ্চ শাস্তি চেয়ে রাষ্ট্রপক্ষ রায় পুনর্বিবেচনার আবেদন করে। এর ৫দিন পর ১৭ জানুয়ারি খালাস চেয়ে রিভিউ  করেন সাঈদী।

২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের দায়ে সাঈদীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। পরে ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর সাঈদীর সাজা কমিয়ে তাকে আমৃত্যু কারাদণ্ড দেন আপিল বিভাগ। এরপর ২০১৬ সালের ১২ জানুয়ারি সাঈদীর সর্বোচ্চ শাস্তি চেয়ে রায় পুনর্বিবেচনার আবেদন করে রাষ্ট্রপক্ষ। এর ৫ দিন পর খালাস চেয়ে রিভিউ করেন সাঈদী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন