News71.com
 Bangladesh
 03 Apr 17, 01:03 AM
 220           
 0
 03 Apr 17, 01:03 AM

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জাল প্যাডে’ জবি ছাত্রলীগের ভূয়া কমিটি!

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জাল প্যাডে’ জবি ছাত্রলীগের ভূয়া কমিটি!

নিউজ ডেস্ক : জবি ছাত্রলীগের সম্মেলনে ৩০ মার্চ (বৃহস্পতিবার) পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ। এই নেতৃত্ব শূন্য অবস্থার সুযোগ নিয়ে বিভিন্ন মহল থেকে জবি ছাত্রলীগের কমিটি নিয়ে অপপ্রচার করা হচ্ছে। শনিবার (১ এপ্রিল) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর, সিল ও প্যাড জালিয়াতি করে জবির কমিটি ঘোষণা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়।

রবিবার (২ এপ্রিল) কেন্দ্রীয় ছাত্রলীগের দফতর সম্পাদক তার ফেসবুক প্রোফাইলে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের বরাত দিয়ে জবি ছাত্রলিগ কমিটি ঘোষণার খবর উড়িয়ে দেন।

তিনি জানান, যারা বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা কমিটি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করা হবে। চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা কমিটি এখনো ঘোষণা করা হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন