News71.com
 Bangladesh
 03 Apr 17, 12:11 AM
 243           
 0
 03 Apr 17, 12:11 AM

আন্তঃদেশীয় অপরাধের ব্যাপকতা পেয়েছে ।। স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তঃদেশীয় অপরাধের ব্যাপকতা পেয়েছে ।। স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আন্তঃদেশীয় অপরাধের আকার ও ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে। এটি এখন শুধু কোনো দেশীয় অপরাধ নয়। এটি সকল দেশের সমস্যা। তাই সার্কের অন্তর্ভুক্ত দেশগুলোর পুলিশ সদস্যদের নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আজ রবিবার সকালে রাজধানীর পুলিশ স্টাফ কলেজে ‘আন্তঃদেশীয় অপরাধ: সার্ক প্রেক্ষিত’ শীর্ষক আন্তর্জাতিক প্রশিক্ষনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এক কথা বলেন।

জঙ্গি আস্তানায় ব্যবহৃত বিস্ফোরক বিদেশ থেকে আমদানি করা হয়েছে, নাকি দেশের ভেতর থেকে সংগ্রহ করা হয়েছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গি আস্তানায় ব্যবহৃত বিস্ফোরক জঙ্গিরা দেশ থেকেই সংগ্রহ করেছে। এসব বিদেশ থেকে আনার প্রয়োজন হয় না। দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে তা সংগ্রহ করে জঙ্গিরা।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আমাদের দেশের মানবপাচারকারীদের দেখেছেন। তারা ক্রাইম (অপরাধ) করে বর্ডার এলাকা দিয়ে পালিয়ে যায়। যারা এ কোর্সে অংশ নিচ্ছেন তাদের মধ্যে নলেজ ও ইনফরমেশন শেয়ারিং (জ্ঞান ও তথ্যের বিনিময়) হবে। যা সব দেশেরই ল ও ইনফোর্স এজেন্সির (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী) কাজে আসবে। তিনি আরো বলেন, আমাদের আরো ভালো ও দক্ষ পুলিশ কর্মকর্তা প্রয়োজন। যারা জনগণের সঙ্গে সুবিচার করবেন। দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং সমাজের স্থিতিবস্তা বজায় রাখতে সক্ষম হবেন।

সাংবাদিকদের অপর এক এমন প্রশ্নের জবাবে স্বরাস্ট্রমন্ত্রী বলেন, শেখার ও জানার কোনো শেষ নেই। আমাদের দেশের পুলিশ অনেক দক্ষ ও দায়িত্বশীল। তবে আমাদের আরো দক্ষ, ভালো ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা দরকার। যে কারণে আন্তঃদেশীয় অপরাধ দমনে এমন প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন