News71.com
 Bangladesh
 03 Apr 17, 12:09 AM
 220           
 0
 03 Apr 17, 12:09 AM

ঢাকা-চট্টগ্রাম রেললাইনের মিরসরাইয়ে রেল লাইনে স্লিপার কেটে নিয়েছে দুর্বৃত্তরা।।

ঢাকা-চট্টগ্রাম রেললাইনের মিরসরাইয়ে রেল লাইনে স্লিপার কেটে নিয়েছে দুর্বৃত্তরা।।

 

নিউজ ডেস্কঃ ঢাকা-চট্টগ্রাম রেললাইনের মিরসরাইয়ে রেল লাইনের স্লিপারের একটি অংশ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। খইয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী এ তথ্য জানান।সরেজমিনে দেখা গেছে, খইয়াছড়া ইউনিয়নের আমবাড়িয়া এলাকার রেল লাইনের প্রায় ৫০০ গজ দক্ষিণে ঢাকামুখী আপ লাইনের পূর্ব পাশের স্লিপারে প্রায় ৮ থেকে ১০ ইঞ্চি স্লিপার কেটে নেয়া হয়েছে।

আজ রোববার বিকেলে স্থানীয় সোহেল নামে একব্যক্তি রেললাইন ধরে হাঁটার সময় বিষয়টি তার নজরে পড়ে। পরে তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ ইকবাল ও মেম্বার সুমনকে জানান। ইউপি সদস্য সুমন জানান, ওই লাইন দিকে বিকেল ৪টার পরে একটি ট্রেন ঢাকা দিকে গেছে।

খইয়াছাড় ইউনিয়নের চেয়ারম্যান জাহদে ইকবাল অভিযোগ করেন, নাশকতার উদ্দ্যেশে কেউ স্লিপারটি কেটে ফেলেছে। রেললাইন খালাসী লোকমান হাকিম জানান, স্লিপারের ভাঙা অংশের কারণে ট্রেন চলাচলে কিছুটা ঝুঁকি ছিল। আজ রোববার সারাদিন লাইনটি দেখাশুনা করতে কেউ না আসায় এটি নজরে আসেনি।

চিনকী আস্তানা রেল স্টেশনের পিডাব্লিওআই সাইফুল ইসলাম জানান, স্লিপারের জোড়ার অংশের ঝালাই ক্ষয় হয়ে স্লিপারের কিছুটা ভেঙে গেছে। বিকেল ৪টার পরে ওই লাইন দিকে মহানগর প্রভাতী ঢাকা গেছে। তবে স্লিপার ভেঙে যাওয়ার বিষয়টি জানার পর ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। লাইনের মেরামত শেষে রাতেই লাইনটি চালু করা হবে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন