News71.com
 Bangladesh
 03 Apr 17, 12:02 AM
 239           
 0
 03 Apr 17, 12:02 AM

প্রবাসীরা এখন থেকে মাত্র ৩-৫ দিনে পাসপোর্ট হাতে পাবেন।।

প্রবাসীরা এখন থেকে মাত্র ৩-৫ দিনে পাসপোর্ট হাতে পাবেন।।

নিউজ ডেস্কঃ বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা এখন থেকে দ্রুত পাসপোর্ট হাতে পাবেন। নতুন ব্যবস্থাপনায় এ দেশ থেকে পাসপোর্ট পাঠানোর পর বিশ্বের যে কোনো প্রান্তে পৌঁছাতে ৩ থেকে ৫ দিন সময় লাগবে। আজ রবিবার পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাসুদ রেজওয়ান এ খবর জানান।

মাসুদ রেজওয়ান বলেন, প্রবাসে থাকা বাংলাদেশিদের পাসপোর্টের মেয়াদ ফুরিয়ে গেলে তাঁদের বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করতে হয়। দূতাবাস তথ্য সংগ্রহ করে বাংলাদেশের পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরে পাঠালে অধিদপ্তর থেকে পাসপোর্ট পাঠানো হয়।

তিনি আরো বলেন, আগে কূটনৈতিক ব্যাগে পাসপোর্ট পাঠানো হতো। এতে করে কখনো কখনো পাসপোর্ট হাতে পেতে ২থেকে আড়াই মাস সময় লেগে যেত। সম্প্রতি সরকার ফেডারেল এক্সপ্রেসকে পাসপোর্ট পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছে। সবচেয়ে কম দরদাতা প্রতিষ্ঠান হিসেবে ফেডারেল এক্সপ্রেস কাজটি পায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন