
নিউজ ডেস্ক : নির্বাচন ছাড়াই জাতীয় যুব সংহতির নেতৃত্ব ঘোষণা দিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। নতুন সভাপতি হলেন আলমগীর সিকদার লোটন, সেক্রেটারি ফকরুল আহসান শাহজাদা। আজ রবিবার (২ এপ্রিল) বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন হলে যুব সংহতির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও কেন্দ্রীয় সম্মেলন শেষে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান দুজনকে পরিচয় করিয়ে দেন। এর আগে দুজনই সংগঠনটির আহ্বায়ক ও সদস্য সচিব ছিলেন।
যুব সংহতির কেন্দ্রীয় আহ্বায়ক আলমগীর সিকদার লোটনের সভাপতিত্বে সদস্য সচিব ফকরুল আহসান শাহজাদার সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, বিশেষ অতিথি ছিলেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ, পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, দলের মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশউর রহমান রাঙ্গা, জাপা মহানগর উত্তর সভাপতি এস এম ফয়সল চিশতী, যুব সংহতির আবু সাইদ স্বপন, মিয়া আলমগীর, হেলাল উদ্দিন, তিতাস মোস্তফা, ডা. সৈয়দ আবুল কাসেম প্রমুখ।
উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য নূরে হাসনা লিলি চৌধুরী, সুনীল শুভরায়, ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন রাজু, জহিরুল ইসলাম জহির, নাজমা বেগম, দিদারুল আলম দিদার, আরিফ খান, নুরুল ইসলাম নুরু, সরদার শাহজাহান প্রমুখ।