News71.com
 Bangladesh
 02 Apr 17, 10:51 PM
 250           
 0
 02 Apr 17, 10:51 PM

মানিকগঞ্জের যমুনায় স্পিডবোট ডুবে নিখোঁজ ৫

মানিকগঞ্জের যমুনায় স্পিডবোট ডুবে নিখোঁজ ৫

নিউজ ডেস্ক : মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচায় যমুনা নদীতে স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। এতে আনুমানিক ৫ যাত্রী নিখোঁজ রয়েছেন বলে প্রাথমিক ধারণা করছে প্রশাসন। আজ রবিবার (২ এপ্রিল) রাত ৮ টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান জানান, সন্ধ্যার পর নদীতে বেড়ানোর জন্য স্থানীয় ৫/৬ জন একটি স্পিডবোট ভাড়া করেন। নদীতে এক থেকে দেড় কিলোমিটার যাওয়ার পর প্রচন্ড বাতাসে স্পিডবোটটি ডুবে যায়।

এতে স্পিডবোটে থাকা যাত্রীরা নিখোঁজ রয়েছেন বলেও জানান তিনি। ঘিওর ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা জুয়েল রানা জানান, খবর পেয়ে পাটুরিয়া নদী ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন