News71.com
 Bangladesh
 02 Apr 17, 09:45 PM
 240           
 0
 02 Apr 17, 09:45 PM

সন্দীপে যাত্রী উঠানোর সময় নৌকাডুবে নিখোঁজ ২৪

সন্দীপে যাত্রী উঠানোর সময় নৌকাডুবে নিখোঁজ ২৪

 

নিউজ ডেস্ক : চট্টগ্রামের সন্দীপ এলাকায় বঙ্গোপসাগরে একটি সি-ট্রাক থেকে নৌকায় যাত্রী তোলার পর সেটি ডুবে গেলে কমপক্ষে ২৪ জন যাত্রী নিখোঁজ রয়েছে। আজ রবিবার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সন্দীপ মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মোক্তাদের আজাদ খান নৌকাডুবির সত্যতা নিশ্চিত করে বলেন, একটি বড় সি-ট্রাক থেকে প্রায় ৩৫ থেকে ৪০ জন যাত্রী লাল বোটে (নৌকা) চড়ে গুপ্তছড়া ঘাটের দিকে যাওয়ার সময় খারাপ আবহাওয়ার কারণে ডুবে যায়। এতে পানিতে ভেসে যায় নৌকায় থাকা সব যাত্রী। এর মধ্যে ১০-১২ জন যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করতে সক্ষম হলেও রাত সাড়ে ৮ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কমপক্ষে ২৪ জন যাত্রী নিখোঁজ রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন