News71.com
 Bangladesh
 02 Apr 17, 06:52 PM
 563           
 0
 02 Apr 17, 06:52 PM

খুলনার কয়রায় নিয়ম বহি:ভূতভাবে অস্তিত্বহীন প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ......

খুলনার কয়রায় নিয়ম বহি:ভূতভাবে অস্তিত্বহীন প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ......

কয়রা সংবাদদাতা : খুলনার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নে ‘খিরোল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’ নামে একটি অস্থিত্বহীন নাম সর্বস্ব শিক্ষা প্রতিষ্ঠানকে বিধি বহি:ভূতভাবে জাতীয়করণ করা হয়েছে । সরেজমিন তদন্তে ওই প্রতিষ্ঠানটির কোন অস্তিত্ব পাওয়া যায়নি। সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের ওয়েবসাইটে তৃতীয় ধাপের জাতীয়করণের তালিকায় প্রতিষ্ঠানটির নাম দেখে বিষ্ময় প্রকাশ করেছেন এলাকার জনপ্রতিনিধিসহ অনেকেই। স্থানীয় ইউপি সদস্য মোঃ শফিকুল ইসলাম জানিয়েছন একই গ্রামে পাশাপাশি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি এমপিওভুক্ত মাদ্রাসা রয়েছে। এলাকার জনসংখ্যা অনুযায়ি সেখানে আরেকটি শিক্ষা প্রতিষ্ঠানের দরকার পড়েনা। তারপরও একটি নাম সর্বস্ব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের খবরে বিষ্ময় প্রকাশ করেন তিনিসহ এলাকার সচেতন মহল।

তিনি জানান, কয়েক বছর আগে গ্রামের এক প্রান্তে একটি দোচালা গোলপাতার ঘর তুলে সেখানে বাচ্চাদের সকাল বিকাল প্রাইভেট পড়ানোর চেষ্টা করা হয়। কিছু দিন পর  শিক্ষার্থির অভাবে সেটি বন্ধ হয়ে যায়। পরে দোচালা ঘরটিরও অস্তিত্ব বিলিন হয়ে যায়। সম্প্রতি নতুন করে ঘর তৈরী করা হচ্ছে। তিনি সংশ্লিষ্ট দপ্তরকে বিষয়টি সরেজমিন তদন্তের দাবী জানান।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের রেজিষ্ট্রার থেকে যায়, গত ২০১০ সালে খিরোল বেসকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপনের কথা বলা হয়েছে। সেখানে ৪ জন শিক্ষক শিক্ষিকা ও ২৫০ জন শিক্ষার্থির কথা উল্লেখ আছে। তবে সরেজমিন ওই প্রতিষ্ঠানে কোন শিক্ষার্থি ও শিক্ষক খুঁজে পাওয়া যায়নি। এমনকি ওই নামের কোন প্রতিষ্ঠানের কথা গ্রামবাসি বলতে পারেননি। গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, বছর পাঁচেক আগে আঃ রাজ্জাক মোড়ল নামে এক ব্যাক্তি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নামে ৩৩ শতাংশ জমি দান করে প্রতিষ্ঠানটি দাঁড় করানোর চেষ্টা করেন। সেখানে শিক্ষক হিসেবে তার মেয়ে, পুত্রবধূ ও দুই জন নিকট আত্মীয়কে নিয়োগ দেন। কিন্তু সেখানে পাঠদানের কোন ব্যবস্থা দেখা যায়নি। সম্প্রতি সেখানে পাশাপাশি দুটি ঘর তোলার চেষ্টা করা হচ্ছে বলে জানান তারা।

প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি আঃ রাজ্জাক মোড়ল বলেন, ঝড়ে ভেঙে যাওয়ার পর টাকার অভাবে ঘর করা সম্ভব হয়নি। এখন জাতীয়করণ হয়েছে, দুএকদিনের মধ্যে আবার সব ঠিক হয়ে যাবে।

প্রতিষ্ঠানটিতে প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্বে ছিলেন নাজমুন্নাহার। তিনি বলেন, শ্রেনী কক্ষ না থাকায় ছাত্র ছাত্রীদের পাঠদান দিতে পারেনি। তাই পাশের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাদের পাঠানো হয়েছিল। এখন তাদেরকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছি। কয়রা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আলমগীর হোসেন এ প্রসংগে বলেন, বিষয়টি অনেক আগের। এ জন্য এ সম্পর্কে আমার ভাল জানা নেই। তবে প্রতিষ্ঠানটির কোন অস্তিত্ব নেই বলে স্বীকার করেন তিনি। কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বদিউজ্জামান বলেন, স্কুলটি ইতপূর্বে উপজেলা শিক্ষা কমিটি অনুমোদন দিলেও তা বিধি মোতাবেক হয়নি। কারন একই গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি এমপিও ভুক্ত মাদ্রাসা আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন