
নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের চর কিশোরগঞ্জ সংলগ্ন মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় আরো চার ব্যাক্তির লাশ উদ্ধার হয়েছে। আজ রবিবার (২ এপ্রিল) দুপুরে লাশ চারটি উদ্ধার করা হয়। এ নিয়ে এ পর্যন্ত শিশু-নারীসহ ১৫ জনের লাশ উদ্ধার হলো। এখন পর্যন্ত আরো দুইজন নিখোঁজ রয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া চারজনের লাশ উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন নিহত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে প্রদান করেছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে চর কিশোরগঞ্জ সংলগ্ন মেঘনা নদীতে প্রায় ৯০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে যায়। রাজধানীর রামপুরা বনশ্রী থেকে প্রায় ৯০ জনের একটি দল ইঞ্জিনচালিত ট্রলারে করে চাঁদপুর জেলার মতলব থানার বেলতলী এলাকায় সোলেমান শাহ ওরফে লেংটার মেলায় যাচ্ছিলেন। মেঘনা নদীতে ঝড়ে ও ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়। এ সময় সাঁতরে ও অন্য ট্রলারের সহায়তায় অনেকেই তীরে উঠতে সক্ষম হন।