News71.com
 Bangladesh
 02 Apr 17, 06:17 PM
 245           
 0
 02 Apr 17, 06:17 PM

কুসিক নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া  হবে ।। ওবায়দুল কাদের 

কুসিক নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া  হবে ।। ওবায়দুল কাদের 

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব কার্যনির্বাহী কমিটিতে পাঠানো হবে। আজ রবিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর এক সভা শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সভায় দলীয় শৃঙ্খলা এবং দলের অভ্যন্তরীণ দূর্বলতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব পাঠানো হবে। ’তিনি আরো বলেন, আগামী ১২ এপ্রিল আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাম রব্বানী চিনু ও মারুফা আক্তার পপি উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন