News71.com
 Bangladesh
 02 Apr 17, 03:09 PM
 220           
 0
 02 Apr 17, 03:09 PM

বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ.....

বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ.....

 

নিউজ ডেস্ক : ‘স্বাকীয়তা ও আত্মপ্রত্যয়ের পথে’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা বিশে^র ন্যায় বাংলাদেশেও আজ রবিবার পালন করা হচ্ছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের নিরলস প্রচেষ্টায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অটিজম বিষয়ে সচেতনতা সৃষ্টি হয়েছে। তার উদ্যোগে জাতিসংঘের সাধারণ পরিষদে ‘অটিজম আক্রান্ত শিশু ও তাদের পরিবারের জন্য স্বাস্থ্যসেবা এবং আর্থ-সামাজিক সহায়তা বৃদ্ধি’ শীর্ষক প্রস্তাব গৃহীত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাকে ‘এক্সিলেন্স ইন পাবলিক হেলথ অ্যাওয়ার্ড’ এ ভূষিত করে।

অটিস্টিক শিশু শনাক্তকরণ, সেবা প্রদান এবং তাদের মা-বাবা বা যতœদানকারীদের সঠিকভাবে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে ২০১০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এ ‘সিনাক’ প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এটিকে ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোলজি অ্যান্ড অটিজমে রূপান্তর করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবটি উপলক্ষে মূল কর্মসূচি আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। দিবসটি উপলক্ষে বিএসএমএমইউ ক্যাম্পাসে অটিজম শিশুদের নিয়ে এক চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়া বাংলাদেশ শিশু একাডেমি এ উপলক্ষে বিকালে পৃথক কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে- অটিজম শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে শিশুরা নৃত্য ও গান পরিবেশন এবং আবৃত্তি করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন