News71.com
 Bangladesh
 02 Apr 17, 03:07 PM
 237           
 0
 02 Apr 17, 03:07 PM

বিএনপি’র স্থায়ী কমিটির সঙ্গে খালেদা জিয়ার বৈঠক আজ রাতে

বিএনপি’র স্থায়ী কমিটির সঙ্গে খালেদা জিয়ার বৈঠক আজ রাতে

 

নিউজ ডেস্ক : দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে আজ রবিবার রাত সাড়ে আটটায় বৈঠকে বসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল শনিবার (১ এপ্রিল) রাতে এ বৈঠক ডাকার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন।

কুমিল্লা সিটি নির্বাচনে (কুসিক) বিজয় এবং দেশে টানা জঙ্গিবিরোধী অভিযানের পর এ বৈঠক ডাকা হলো। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি দলীয় পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানান শায়রুল কবির খান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন