News71.com
 Bangladesh
 02 Apr 17, 10:21 AM
 292           
 0
 02 Apr 17, 10:21 AM

গাজীপুরে টিনশেড কলোনির আগুন সম্পূর্ন নিয়ন্ত্রনে

গাজীপুরে টিনশেড কলোনির আগুন সম্পূর্ন নিয়ন্ত্রনে

নিউজ ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশনের বাসন সড়ক এলাকার একটি টিনশেড কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে প্রায় ৫০টি কক্ষ।শনিবার (১ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১১ টার দিকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত পৌনে ১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকির হোসেন বলেন, বাসন সড়ক এলাকায় একটি টিনশেড কলোনির ৫০ টির মতো কক্ষ আগুনে পুড়ে গেছে। গ্যাসের চুলা থেকে এ আগুনের সূত্রপাত হয়। এখন আগুন নিয়ন্ত্রণে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন