News71.com
 Bangladesh
 01 Apr 17, 11:43 PM
 242           
 0
 01 Apr 17, 11:43 PM

চট্টগ্রামের বাকলিয়ায় আকস্মিকভাবে বাসে আগুন

চট্টগ্রামের বাকলিয়ায় আকস্মিকভাবে বাসে আগুন

নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতুর সামনে গোলচত্বরে একটি বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (১ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে কক্সবাজার থেকে আসা ইউনিক সার্ভিসের বাসটিতে আগুন লাগে। কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম নুরু হত্যার প্রতিবাদে রোববার বৃহত্তর চট্টগ্রামে ছাত্রদল অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে। আগের রাতে বাসে আগুন লাগার পর এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।  হরতাল সমর্থকরা আগুন দিয়েছে বলেও খবর ছড়িয়ে পড়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, সাড়ে ৯ টার দিকে বাসে আগুনের সূত্রপাত হয়।  খবর পেয়ে দুইটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান বলেন, আগুনে গাড়ির পেছনের দিকের বড় অংশ পুড়ে গেছে। পেছন দিক থেকে আগুন লেগেছে।  যান্ত্রিক ত্রুটিও হতে পারে। আবার কেউ আগুন দিতেও পারে।  তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।

নগর পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসেন বলেন, সেতুতে সবসময় হাজার হাজার মানুষ থাকে। সেখানে কেউ এসে বাসে আগুন দেয়া সম্ভব না।  বাসটিতে সকালে ওয়েল্ডিং করা হয়েছে। সেখানে স্পার্ক করে আগুনের সূত্রপাত হয়েছে।

বাসে আগুনের সঙ্গে হরতালের সম্পর্ক নেই জানিয়ে ওসি প্রণব চৌধুরী বলেন, বাসের ম্যানেজার আমার সামনে আছেন। তারাও বলছেন যান্ত্রিক ত্রুটি থেকে আগুন লেগেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন