
নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা নিয়ে ফলোআপ করবে বিএনপি। এ নিয়ে আগামীকাল রবিবার (২ এপ্রিল) সকাল ১১ টায় সংবাদ সম্মেলন করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দলটির ঊর্ধ্বতন নেতারা উপস্থিত থাকবেন।
শনিবার (১ এপ্রিল) বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান সংবাদ সম্মেলনের তথ্য নিশ্চিত করেছেন। কী নিয়ে এ সংবাদ সম্মেলন হবে তা স্পষ্ট করেননি তিনি। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ফলোআপ থাকবে। এছাড়াও চলমান রাজনৈতিক বিষয়গুলোও থাকবে।’
প্রসঙ্গত, গত বছরের ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরির ঘটনা ঘটে। ২০১৬ সালের ২৯ মার্চ গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অর্থচুরির ঘটনায় পর্যালোচনা করে বিএনপি। এরপর ৪ এপ্রিল দলটি বাংলাদেশ ব্যাংকের গর্ভনরকে চুরি যাওয়া অর্থ উদ্ধারে লিখিতভাবে পরামর্শ দেয়। ওই সময় সংবাদ সম্মেলন করে রিজার্ভ চুরির ঘটনা তদন্ত করে বিস্তারিত তথ্য জাতির সামনে তুলে ধরতে সরকারের প্রতি আহ্বান ফখরুল ইসলাম আলমগীর।