News71.com
 Bangladesh
 01 Apr 17, 11:31 PM
 283           
 0
 01 Apr 17, 11:31 PM

গোবিন্দগঞ্জে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পরিদর্শনে ভারতীয় সেনাপ্রধান

গোবিন্দগঞ্জে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পরিদর্শনে ভারতীয় সেনাপ্রধান

 

নিউজ ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী সেতু সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ পরিদর্শন করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত।আজ শনিবার (১ এপ্রিল) সকাল সোয়া ১১ টায় বিপিন স্মৃতিসৌধে পৌঁছলে ১১ পদাতিক ডিভিশনের কমান্ডিং অফিসার মেজর জেনারেল মোশফেকুর রহমান তাকে স্বাগত জানান। এর আগে ভারতীয় সেনাপ্রধানকে বহনকারী হেলিকাপ্টার সকাল ১১ টায় গোবিন্দগঞ্জ হেলিপ্যাডে অবহরণ করে। সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আবদুস সামাদ ও পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ।

ভারতীয় সেনাপ্রধান স্মৃতিসৌধে শহীদ ভারতীয় সেনা ও মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সেনাপ্রধানের সঙ্গে তার স্ত্রীসহ চারজন সফর সঙ্গী ছিলেন। ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত ৩৫ মিনিট ধরে স্মৃতিসৌধ এলাকা ঘুরে দেখেন। তিনি স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার মো. আবদুল হান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম আজাদসহ পাঁচজন মুক্তিযোদ্ধা এবং ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও মুক্তিযোদ্ধদের সঙ্গে মতবিনিময় শেষে জেনারেল বিপিন রাওয়াত বগুড়া ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে রওনা হন। উল্লেখ্য, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালি ব্রিজ সংলগ্ন এলাকায় বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা ও ভারতীয় সেনা সম্মুখ যুদ্ধে শহীদ হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন