News71.com
 Bangladesh
 01 Apr 17, 11:27 PM
 224           
 0
 01 Apr 17, 11:27 PM

গাইবান্ধার পলাশবাড়ীতে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন আসামির মৃত্যু....

গাইবান্ধার পলাশবাড়ীতে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন আসামির মৃত্যু....

 

নিউজ ডেস্ক : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পুলিশ হেফাজতে সিদ্দিক মিয়া (৩২) নামে এক আসামির মৃত্যু হয়েছে। শনিবার (০১ এপ্রিল) বিকেলে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিদ্দিক মিয়া জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কালিতলা-দক্ষিণ মিরুপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম জানান, শুক্রবার (৩১ মার্চ) গভীর রাতে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের সাকোয়া ব্রিজ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে চার জনকে আটক করে স্থানীয়রা। পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করা হয়। পরে আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় এনে একটি ডাকাতি মামলা করা হয়।

এরপর বিকেলে সিদ্দিকের অবস্থার অবনতি হলে তাকে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তনয় কুমার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পলাশবাড়ী থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। সিদ্দিকের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন