News71.com
 Bangladesh
 01 Apr 17, 07:23 PM
 232           
 0
 01 Apr 17, 07:23 PM

জঙ্গি অভিযানের পর আইন-শৃঙ্খলা বাহিনী এখন আরও বেশি সচেতন ।। আইজিপি

জঙ্গি অভিযানের পর আইন-শৃঙ্খলা বাহিনী এখন আরও বেশি সচেতন ।। আইজিপি

 

নিউজ ডেস্ক : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সারাদেশেই অভিযান চলছে উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, সিলেটের জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনা থেকে আইন-শৃঙ্খলা বাহিনী এখন আরও বেশি সচেতন হয়েছে। আজ শনিবার (১ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পাঁচ দিনের আইপিইউ সম্মেলনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, সারাদেশেই আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জঙ্গিদের বিভিন্ন আস্তানাও খুঁজে বের করা হয়েছে। সিলেটের ঘটনার অভিজ্ঞতা থেকে আমরা আরও সতর্ক হয়েছি।তিনি বলেন, জনগণের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। হামলা চালিয়ে জঙ্গিরা কিছু করতে পারেনি। নিহত হামলাকারীদের শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষার কাজ চলছে। জঙ্গি দমনে নগরবাসীকেও এগিয়ে আসতে হবে বলেও জানান তিনি।

এসময় তিনি আরো বলেন, যদি কোনো ভাড়াটিয়ার এমন আচরণ চোখে পড়ে, তবে সঙ্গে সঙ্গে পুলিশকে অবগত করুন। এ তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে গিয়ে তাদের নাম-ঠিকানা যাচাই-বাছাই করবে। তাদের ঘর তল্লাশি করবে এবং সঙ্গে সঙ্গে স্থায়ী ঠিকানাও ভেরিফিকেশন করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন