News71.com
 Bangladesh
 01 Apr 17, 11:26 AM
 210           
 0
 01 Apr 17, 11:26 AM

লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের হাতে ইউপি সদস্য নিহত.....

লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের হাতে ইউপি সদস্য নিহত.....

নিউজ ডেস্ক : লক্ষ্মীপুরের সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের (ইউপি) মো. ওমর ফারুক নামে এক মেম্বরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার (৩১ মার্চ) রাত ১০ টার দিকে শ্যামগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক উত্তর হামছাদী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

উত্তর হামছাদী ইউনিয়নের চেয়ারম্যান এমরান হোসেন নান্নু জানান, রাত ১০ টার দিকে স্থানীয় পাটওয়ারীরর হাট বাজার থেকে বাড়ি ফেরার পথে ৫-৬ জন দুর্বত্তরা ওমর ফারুককে কুপিয়ে আহত করে। এ সময় ফারুকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রাত আনুমানিক ২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

লক্ষ্মীপুর সদর থানার ডিউটি অফিসার মফিজুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনও মামলা দায়ের করা হয়নি।লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন