News71.com
 Bangladesh
 31 Mar 17, 05:53 PM
 240           
 0
 31 Mar 17, 05:53 PM

পাকিস্তান সফর প্রত্যাখ্যান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ক্ষতিপূরণ চাইবে পিসিবি......

পাকিস্তান সফর প্রত্যাখ্যান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ক্ষতিপূরণ চাইবে পিসিবি......

নিউজ ডেস্ক : চলতি বছরের জুলাইয়ের পূর্বে পাকিস্তানের মাটিতে দুটি টি২০ ম্যাচ খেলতে যাওয়ার কথা থাকলেও সেটি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। তিন সপ্তাহ আগে পাকিস্তান সুপার লীগ (পিএসএল) এর ফাইনাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সফলভাবে আয়োজন শেষে দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনার জন্য পাকিস্তান বাংলাদেশকে দুইটি টি২০ ম্যাচ খেলার জন্য আমন্ত্রণ জানায়। লাহোরের সে ফাইনাল ম্যাচে বিসিবির প্রতিনিধি মেজর একেএম আনিসউদদৌলাও উপস্থিত ছিলেন। সিরিজ প্রত্যাখ্যানের কারণ জানিয়ে শুক্রবার বিসিবির মিডিয়া এন্ড কমিউনিকেশন বিভাগের চেয়ারম্যান জালাল ইউনূস সাংবাদিকদের বলেন, রিপোর্ট খুব সন্তোষজনক ছিল না বিধায় আমাদেরকে পেছনে ফিরে আসতে হয়েছে।

প্রসঙ্গত, পিএসএল চেয়ারম্যান নিজাম শেঠ অনেকটা জোর করেই পিএসএল ফাইনাল গত ৫ মার্চ লাহোরে আয়োজন করে সেজন্য ওই শহরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। দলগুলোর জন্য বুলেটপ্রুফ বাস, গাদ্দাফি স্টেডিয়ামের চারদিকে দুই কিলোমিটার পর্যন্ত পাঁচ স্তরের নিরাপত্তা-বেষ্টনী তৈরি করা হয়। প্যারামিলিটারি বাহিনী ও স্থানীয় পুলিশ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। আইসিসি নিরাপত্তা উপদেষ্টা সীন নরিস সেসময় গাদ্দাফি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। তিনি তার প্রতিবেদন এপ্রিলে অনুষ্ঠিতব্য আইসিসি বোর্ড সভায় সেটা উত্থাপন করবেন। জুলাইয়ে পাকিস্তান দলের বাংলাদেশে নির্ধারিত সফর আছে এবং পিসিবি সেই সিরিজের একটি নির্দিষ্ট লভ্যাংশ বিসিবির কাছে চেয়েছে। পিসিবি মনে করে, গত ছয় বছরে বাংলাদেশ পাকিস্তানের মাটিতে নির্ধারিত সফরগুলো না করে যে পিসিবির যে আর্থিক ক্ষতি হয়েছে এভাবে তার ক্ষতিপূরণ করতে পারে বিসিবি। পাকিস্তানের এটা পাওনা।

‘আমারা বাংলাদেশকে আতিথেয়তা দিতে রাজি আছি কিন্তু সে সম্ভাবনা খুব বেশি নেই’ সম্প্রতি পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান এই মন্তব্য করেন। ‘আমাদের কিছু বন্ধু পাকিস্তান সফরে আগ্রহী হলেও নিরাপত্তার কারণে নয় বরং রাজনৈতিক কারণে তারা সে সিদ্ধান্ত নিতে পারছে না। সামনের আইসিসি সভায় আমি আমাদের অপরপক্ষ বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে পাকিস্তানের বাংলাদেশ সফর নিয়ে কথা বলব, সেই সঙ্গে পাকিস্তানের ক্ষতিপূরণের বিষয়টিও তুলে ধরব।’

২০১৫ সালে বাংলাদেশে পাকিস্তানের সর্বশেষ সফরে পিসিবি সোয়া তিন লাখ ডলার নিয়েছিল এবং ‘তাত্ত্বিকভাবে’ পাকিস্তানের হোম সিরিজ বলে সেই টাকা নেওয়াকে বৈধতা দিয়েছিল। এ বছর অবশ্য বিসিবি লভ্যাংশ শেয়ার করার সবধরনের প্রস্তাব ফিরিয়ে দিয়ে বলেছে প্রয়োজনে তারা নিরপেক্ষ ভেন্যুতে খেলতে রাজি আছে। অবশ্য পাকিস্তান বিসিবির এ ধরনের প্রস্তাবে খুব একটা উৎসাহী নয়। পাকিস্তান মনে করে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মত দলগুলোকে নিয়ে আরব আমিরাতের মাটিকে সিরিজ আয়োজন আর্থিকভাবে খুব একটা লাভজনক নয়।

দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্ক অতীতে অনেক তিক্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে। জাকা আশরাফের সময় থেকেই এই সম্পর্ক বেশি খারাপ হতে থাকে। সেসময় পিসিবি বিসিবির সঙ্গে সবধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। এবং বিপিএল এর জন্য যেসব পাকিস্তানি ক্রিকেটার চুক্তিবদ্ধ হয়েছিল তাদের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল।গত দুই বছরে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার পর বাংলাদেশ চতুর্থ দেশ হিসেবে পাকিস্তানের মাটিতে খেলার প্রস্তাব প্রত্যাখ্যান করল।

২০০৯ সালে লাহোর এট্যাকের পর বিশ্ব ক্রিকেটে অপাংক্তেয় হয়ে পড়েছে পাকিস্তান। এরপর শুধু মাত্র জিম্বাবুয়ে পাকিস্তান সফর করেছিল। পাকিস্তানের মূল লক্ষ্য তাদের দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে নিয়ে আসা। এজন্য তারা পিএসএল এর ফাইনাল আয়োজন করে যেখানে বেশ কয়েকজন আন্তর্জাতিক ক্রিকেটার অংশ নিয়েছিল। ইএসপিএন ক্রিকইনফো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন