News71.com
 Bangladesh
 31 Mar 17, 12:08 PM
 239           
 0
 31 Mar 17, 12:08 PM

কুমিল্লার জঙ্গি আস্তানায় অভিযান শুরু করেছে কাউন্টার টোরোরিজম ইউনিট.....

কুমিল্লার জঙ্গি আস্তানায় অভিযান শুরু করেছে কাউন্টার টোরোরিজম ইউনিট.....

 

নিউজ ডেস্ক : কুমিল্লায় জঙ্গি আস্তানায় অভিযান শুরু করেছে কাউন্টার টোরোরিজম ইউনিট ও যৌথ বাহিনী। অভিযানে অংশ নিতে র‌্যাবের ৪ টি টিমও ঘটনাস্থলে পৌঁছেছে। কুমিল্লা গোয়েন্দা বিভাগের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর আলম জানান, বেলা সোয়া ১১ টা থেকে অভিযান শুরু হয়েছে। অভিযান শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে পরবর্তী কোনো তথ্য জানানো যাচ্ছে না।

এর আগে জঙ্গি আস্তানায় অভিযানের বিষয়ে স্থানীয়দের সতর্ক করে মাইকিং করা হয়। শুক্রবার (৩১ মার্চ) বেলা ১১ টার পর সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপালী মন্ডলের নির্দেশে এ মাইকিং করা হয়। মাইকিংয়ে স্থানীয়দের উদ্দেশ্যে বলা হয়, অভিযান শেষ না হওয়া পর্যন্ত সবাই যেন সর্তক থাকেন। সবাইকে ঘরে থাকতে অনুরোধ জানিয়ে সহযোগিতা কামনা করা হয়।   

কুমিল্লা মহানগরীর সদর দক্ষিণ উপজেলার ২৪ নং ওয়ার্ডের কোটবাড়ি এলাকায় গন্ধমতি গ্রামে সন্ধান পাওয়া জঙ্গি আস্তানার আশেপাশের প্রায় ২ বর্গকি.মি. এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। সন্ধান পাওয়ার পর গত তিনদিন ধরে বাড়িটি ঘিরে রাখে কাউন্টার টেরোরিজম ইউনিট। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার (৩১ মার্চ) বাড়িটিতে অভিযান শুরু করেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এর আগে গত বুধবার (২৯ মার্চ) সকালে গন্ধমতি এলাকা থেকে একজনকে আটক করা হয়। তার দেওয়া তথ্যমতে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িটি ঘিরে রাখে কাউন্টার টেরোরিজম ইউনিট। কুমিল্লা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর আলম জানান, আটক হওয়া ব্যক্তি ডিবি কার্যালয়ে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করছে ঢাকার ইউনিট। শুক্রবার অভিযান শুরু হবে।

সূত্র জানায়, বাড়িটির ভেতরে একজন জঙ্গি বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকসহ অবস্থান করছে। বুধবার বাড়িটি ঘিরে রাখার পর সন্ধ্যা পৌনে ৭ টায় বাড়ির মালিকের ছোট ভাই সাদ্দাম হোসেনকে (৩০) সন্দেহজনকভাবে আটক করেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

স্থানীয় সূত্রমতে, তিনতলা এ ভবনের মালিক মো. দেলোয়ার হোসেন। এ ভবনের নিচতলায় ওই জঙ্গি অবস্থান করে থাকতে পারে ধারণা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন