News71.com
 Bangladesh
 31 Mar 17, 12:02 PM
 193           
 0
 31 Mar 17, 12:02 PM

কুমিল্লার কোটবাড়ি এলাকার আশপাশে ১৪৪ ধারা জারি

কুমিল্লার কোটবাড়ি এলাকার আশপাশে ১৪৪ ধারা জারি

নিউজ ডেস্ক : কুমিল্লার কোটবাড়ি এলাকার আশপাশে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ শুক্রবার (৩১ মার্চ) সকাল থেকে কোটবাড়ি এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। সকালে এলাকায় মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের নিরাপদে অবস্থান করার আহ্বান জানানো হয়েছে। কোটবাড়ি থেকে বার্ড পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে জঙ্গি আস্তানা সন্দেহে বুধবার দুপুর থেকে ঘিরে রাখা বাড়িতে অভিযানের প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে তাদের সঙ্গে যোগ দিয়েছেন সোয়াত ও বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা। তিন তলা ওই বাড়িতে একাধিক জঙ্গি অবস্থান করছে বলে তারা ধারণা করছে। ওই এলাকার গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন