News71.com
 Bangladesh
 31 Mar 17, 10:52 AM
 213           
 0
 31 Mar 17, 10:52 AM

ঢামেকে রাখা হয়েছে জঙ্গি হানায় হত কর্নেল আজাদের মরদেহ

ঢামেকে রাখা হয়েছে জঙ্গি হানায় হত কর্নেল আজাদের মরদেহ

নিউজ ডেস্ক : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।আজ শুক্রবার (৩১ মার্চ) সকাল ৮ টার কিছু আগে তার মরদেহ ঢামেক হাসপাতালে পৌঁছে। ঢাকা মেডিকেল মর্গ সূত্র জানায়, মরদেহ ময়না তদন্তের জন্য কিছু সময় আগে ঢামেক হাসপাতাল মর্গে আনা হয়েছে। এর আগেই সেখানে উপস্থিত হন র‌্যার সদস্যরা।

সিলেটে জঙ্গিবিরোধী অভিযানের সময় বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন র‌্যাবের গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানান, আজ শুক্রবার বাদ জুমা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে আবুল কালাম আজাদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৩ টায় র‌্যাব সদর দফতরে দ্বিতীয় নামাজে জানাজা শেষে বনানীতে ঢাকা সামরিক কবরস্থানে দাফন করা হবে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দিনগত রাত ১২ টা ৫ মিনিটের দিকে সিএমএইচ-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, লাইফ সাপোর্টে রাখা এই র‌্যাব কর্মকর্তা আর নেই, চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন।

সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ি এলাকায় জঙ্গিবিরোধী অভিযানের সময় গত ২৫ মার্চ রাতে একটি বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন আবুল কালাম আজাদ। এর পাঁচ দিন পর তার মৃত্যু হলো। এ নিয়ে বিষ্ফোরণের ওই ঘটনায় মৃত্যূর সংখ্যা দাঁড়ালো ৭ জনে। ঘটনার পরপর দুই পুলিশ কর্মকর্তাসহ ৬ জন নিহত হন। সেসময় র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল আবুল কালাম আজাদ ও উপ-পরিচালক মেজর আজাদসহ ৪২ জন গুরুতর আহত হন।

প্রথমেই লে ক. আজাদকে সিলেটের এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাতেই তার মাথায় বেশ কয়েকটি সার্জারি হয়। পরে হেলিকপ্টাবে ঢাকা পাঠিয়ে। সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার উন্নতি না হলে ২৬ মার্চ (রোববার) তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে দেয়া হয়। পরে ২৯ মার্চ আবুল কালাম আজাদকে লাইফ সাপোর্টে রাখা অবস্থাতেই এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফেরত পাঠানো হয়। দেশে এনে ফের সিএমএইচ-এ নেওয়া হয় তাকে।

তার এক দিন পর বৃহস্পতিবার দিনগত রাতে ১২টা ৫ মিনিটে চিকিৎসকরা আবুল কালাম আজাদকে মৃত ঘোষণা করেন। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানিয়েছেন, মরদেহ শেষ খবর পাওয়া পর্যন্ত সিএমএইচ-এ রয়েছে। আবুল কালাম আজাদের জানাযা কখন হবে তা পরে জানানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন