News71.com
 Bangladesh
 30 Mar 17, 10:17 PM
 207           
 0
 30 Mar 17, 10:17 PM

মোড়লগঞ্জে লাশ উদ্ধার অভিযান শেষ না হতেই মেঘনায় ট্রলার ডুবে ৩ জনের মৃত্যু....

মোড়লগঞ্জে লাশ উদ্ধার অভিযান শেষ না হতেই মেঘনায় ট্রলার ডুবে ৩ জনের মৃত্যু....

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জে মেঘনায় ট্রলার ডুবে দুই নারীসহ তিনজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে সোনারগাঁও উপজেলার চর কিশোরগঞ্জ এলাকার মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি। নারায়ণগঞ্জের বন্দর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শাহআলম জানান, রাজধানীর রামপুরা থেকে ২৫ থেকে ৩০ জনের একটি দল ইঞ্জিন চালিত ট্রলারে করে কুমিল্লার বেলতলিতে সোলেমান শাহ ওরফে লেংটার মেলায় যাচ্ছিলেন। বিকেল ৪ টার দিকে সোনারগাঁয়ে চর কিশোরগঞ্জ এলাকায় পৌঁছালে অতিরিক্ত ঢেউয়ে ট্রলারটি ডুবে যায়। তখন অন্যরা সাঁতার কেটে তীরে উঠতে পারলেও দুই নারী ও একজন পুরুষের প্রাণহানি ঘটে। তাদের বয়স ২৫ থেকে ৪০ এর মধ্যে। ট্রলারটি উদ্ধার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন