
নিউজ ডেস্ক : কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নির্বাচনে ১শ’ ৩ ভোট কেন্দ্রের মধ্যে ১শ’ ১ টি কেন্দ্রে ৬৮ হাজার ৭শ’ ৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে ফের বিজয়ী হতে যাচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক সাক্কু।
তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা পেয়েছেন ৫৮ হাজার ২শ’ ৬১ ভোট। বিশৃঙ্খলার কারণে দু’টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে।