News71.com
 Bangladesh
 30 Mar 17, 09:56 PM
 232           
 0
 30 Mar 17, 09:56 PM

সুনামগঞ্জ-২ আসনে উপনির্বাচনে বেসরকারীভাবে নৌকা বিজয়ী

সুনামগঞ্জ-২ আসনে উপনির্বাচনে বেসরকারীভাবে নৌকা বিজয়ী

নিউজ ডেস্ক : সুনামগঞ্জ: সুনামগঞ্জ-২ আসনে (দিরাই-শাল্লা) উপ-নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়া সেন গুপ্তা ৯৫ হাজার ৯৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে স্থানীয়ভাবে এ তথ্য জানা গেছে। তার নিকটতম প্রতিদ্বন্দী একমাত্র স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেন রেজু  ৪২ হাজার ১৫৬ ভোট পেয়েছেন। এর আগে সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৪ টা পর্যন্ত।

উপনির্বাচনে সুনামগঞ্জ-২ আসনে (দিরাই-শাল্লা) ২ লাখ ৪৬ হাজার ১৩১ জন ভোটার ছিলেন। কিন্তু ভোট কাস্ট হয়েছে ১ লাখ ৩৮ হাজার ১২৫ টি। ব্যালট পেপার ছেঁড়াসহ নানা কারণে ৭৯৪ টি ভোট বাতিল করা হয়েছে। দিরাই-শাল্লায় দুই উপজেলায় ভোট কেন্দ্র ছিল ১১০টি।উল্লেখ্য, ৫ ফেব্রুয়ারি সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুর পর এই আসনে উপনির্বাচন ঘোষণা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন