News71.com
 Bangladesh
 30 Mar 17, 07:26 PM
 270           
 0
 30 Mar 17, 07:26 PM

নড়াইলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

নড়াইলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

 

নিউজ ডেস্ক : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের হাড়িডাঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মুন্না শেখ (৩৮) নামে এক বেলুন বিক্রেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে দুই শিশুসহ চারজন। আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেল ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবারের মতো এবারেও হাড়িডাঙ্গা মাঠে ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ উপলক্ষে মাঠের চারিদিকে মেলা বসে। বিকেল ৪ টার দিকে মেলার একপ্রান্তে থাকা গ্যাস বেলুন সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই বেলুন বিক্রেতা মুন্না শেখ নিহত হন। এসময় তার পাশে থাকা শিশুসহ চারজন আহত হয়। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। সালামাবাদ ইউনিয়নের চেয়ারম্যান শমিম আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন