News71.com
 Bangladesh
 30 Mar 17, 07:06 PM
 229           
 0
 30 Mar 17, 07:06 PM

কাশিমপুর কারাগারে বন্দি অবস্থায় আসামীর মৃত্যু

কাশিমপুর কারাগারে বন্দি অবস্থায় আসামীর মৃত্যু

নিউজ ডেস্ক : গাজীপুরের কাশিমপুর কারাগার-২ এ আইনউদ্দিন (৫২) নামে এক বন্দি অবস্থায় এক আসামীর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। নিহত আইনউদ্দিন গাজীপুরের কাপাসিয়া উপজেলার চরদুর্লভখা এলাকার মৃত মহর আলীর ছেলে।

কাশিমপুর কারাগার-২ এর জেলার মো. আনোয়ার হোসেন বলেন, রাত পৌনে ১ টার দিকে হত্যা মামলার আসামি আইনউদ্দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে রাত আড়াইটার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কিছু সময় পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আইনউদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান জেলার আনোয়ার হোসেন। উল্লেখ্য, আইনউদ্দিন ২০১০ সালে ২ আগস্ট একটি হত্যা মামলার আসামি হন। ২০১৬ সালের ২৪ জানুয়ারি থেকে কাশিমপুর কারাগার-২ এ বন্দি এ আসামি হৃদযন্ত্রজনিত রোগে ভুগছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন