News71.com
 Bangladesh
 30 Mar 17, 06:23 PM
 220           
 0
 30 Mar 17, 06:23 PM

নাসিরপুরের আস্তানায় পাওয়া গেছে ৭-৮ জঙ্গির ছিন্নভিন্ন মরদেহ ।। কাউন্টার টেরোরিজম প্রধান

নাসিরপুরের আস্তানায় পাওয়া গেছে ৭-৮ জঙ্গির ছিন্নভিন্ন মরদেহ ।। কাউন্টার টেরোরিজম প্রধান

নিউজ ডেস্ক : নাসিরপুরের বাগানবাড়ির জঙ্গি আস্তানায় ৭-৮ জন জঙ্গির ছিন্নভিন্ন মরদেহ পড়ে আছে বলে জানালেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। আত্মঘাতী বিস্ফোরণেই এদের মৃত্যু হয়েছে বলে জানান তিনি। এ সময় নাসিরপুরে সোয়াটের অভিযান ‘অপারেশন হিটব্যাক’ প্রাথমিকভাবে শেষ হয়েছে বলে ঘোষণা করেন মনিরুল ইসলাম। বৃহস্পতিবার (মার্চ ৩০) বিকেল ৫টায় ঘটনাস্থলের কাছেই মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়ন কমপ্লেক্স ভবনে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি (‌উপ মহাপরিদর্শক) কামরুল আহসান ও অন্যান্য সিনিয়র পুলিশ কর্মকর্তারা।

মনিরুল বলেন, মৌলভীবাজারের নাসিরপুরের জঙ্গি আস্তানায় ড্রোন ব্যবহার করে আইইডি ও অন্যান্য বিস্ফোরক শনাক্ত করেন সোয়াট টিমের সদস্যরা। নাসিরপুরের ব্রিফিংয়ে মনিরুল ইসলাম; ছবি- আবু বকর তিনি বলেন, জঙ্গিরা সবাই এক পরিবারের সদস্য কি না বলা যাবে না। তবে তারা আত্মঘাতী বিস্ফোরণেই নিহত হয়েছেন। এদের মধ্যে নারী দেহেরও অংশ রয়েছে। ভেতরের দেহগুলো ছিন্নভিন্ন অবস্থায় রয়েছে। কোথাও তাদের হাত পড়ে আছে, কোথাও পা পড়ে আছে। এজন্য তাদেরকে এই মুহূর্তে আলাদাভাবে শনাক্ত করা মুশকিল। এসব দেখে আমাদের মনে হয়েছে ৭-৮ জন জঙ্গি এ ঘ্টনায় নিহত হয়েছে।

রাতে যখন অভিযান স্থগিত রাখা হয়, তখন পালাবার কোনো পথ নেই জেনেই জঙ্গিরা আত্মঘাতী হয়েছে বলে মনে করছি আমরা-যোগ করেন মনিরুল। তিনি আরও জানান, আতিয়ামহলে অভিযানের সময় গত শনিবার সংঘটিত জোড়া বিস্ফোরণের সূত্র ধরেই কাউন্টার টেরোরিজম এর গোয়েন্দারা এই আস্তানার সন্ধান পায়। পরে জেলা পুলিশের সহায়তায় বাড়ি দুটি ঘিরে ফেলা হয়। ওই বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হওয়ার পাশাপাশি আহত হন ৪৪ জন।

আশকোনায় আত্মঘাতী বিস্ফোরণে নিহত যুবকের কাছে থাকা বিস্ফোরক, সীতাকুণ্ড ও আতিয়া মহলের বিস্ফোরকের সঙ্গে নাসিরপুরের বিস্ফোরকের মিল রয়েছে বলেও উল্লেখ করেন মনিরুল। নাসিরপুরের এই আস্তানাটিকে জঙ্গিরা নিজেদের ‘হাইডআউট’ হিসেবে ব্যবহার করে আসছিলো বলেও জানান মনিরুল। এদিকে নাসিরপুরের অভিযান শেষ হওয়ার পর এখন সোয়াট টিমের সদস্যরা ঘটনাস্থল থেকে ২০ কিলোমিটার দূরে মৌলভীবাজার পৌরশহরের বড়হাটে অবস্থিত অন্য জঙ্গি আস্তানার দিকে রওনা হবেন বলে জানান মনির।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন