News71.com
 Bangladesh
 30 Mar 17, 12:14 PM
 216           
 0
 30 Mar 17, 12:14 PM

ঝিনাইদহে পুত্রের হাতে পিতা খুন

ঝিনাইদহে পুত্রের হাতে পিতা খুন

নিউজ ডেস্ক : ঝিনাইদহে পারিবারিক কলহের জের ধরে ছেলের হাতে বাবা বিশারত আলী মোল্লা (৬৫) খুন হয়েছেন। বৃহস্পতিবার (৩০ মার্চ) ভোরে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি ইউনিয়নের গাগান্না গ্রামে এই ঘটনা ঘটে। বিশারত আলী ওই গ্রামের আফচুর আলী মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, রাতে ছেলে আলাউদ্দীন তার বাবা বিশারত আলীর কাছে টাকা চায়। বিশারত আলী টাকা দিতে রাজি না হওয়ায় আলাউদ্দীন তাকে কুপিয়ে হত্যা করে। কাতলামারী পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মো. নবাব আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আলাউদ্দীনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন