News71.com
 Bangladesh
 29 Mar 17, 07:38 PM
 243           
 0
 29 Mar 17, 07:38 PM

মৌলভীবাজারের  দুই জঙ্গি আস্তানার আশপাশে ১৪৪ ধারা জারি

মৌলভীবাজারের  দুই জঙ্গি আস্তানার আশপাশে ১৪৪ ধারা জারি

নিউজ ডেস্ক : মৌলভীবাজারের বড়হাট ও ফতেহপুরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি দুটির আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ বুধবার (২৯ মার্চ) বিকেল ৩ টায় মৗলভীবাজার পৌরসভার বড়হাট ও সংলগ্ন কুসুমবাগ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। এদিকে একই সময়ে সদর উপজেলার খলিলপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় ভবন থেকে পূর্ব দিকে নাসিরপুর গ্রামসহ দুই কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। দুটি এলাকার দূরত্ব প্রায় ২০ কিলোমিটার।

মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম জানান, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। জেলা প্রশাসন ওই এলাকায় মানুষের নিরাপত্তার স্বার্থে এই ১৪৪ ধারা জারি করেছে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশের সোয়াত টিমের সদস্যরা ঢাকা থেকে আসার পর জঙ্গিদের আস্তানায় অভিযান পরিচালনা করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন