
নিউজ ডেস্ক : আশুলিয়ার নয়ারহাট বাজার এলাকায় জুট ব্যবসাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত ও অপর একজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। আজ বুধবার (২৯ মার্চ) বিকেল পৌন ৫ টার দিকে আশুলিয়ার নয়ারহাট বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) মুহাম্মদ আহাদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি। কি কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে সে বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। তবে প্রাথমিকভাবে দু’জন গুলিবিদ্ধের কথা জানা গেছে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।