
নিউজ ডেস্ক : কিশোরগঞ্জের নির্মাণাধীন নতুন জেলা কারাগার পরিদর্শন করেছেন কারা মহাপরিদর্শক (আইজি, প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।আজ মঙ্গলবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে জেলা শহরের বিশ্বরোড মোড়ে নির্মাণাধীন কারাগার পরিদর্শন করেন তিনি। এসময় তিনি গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের সুষ্ঠুভাবে ও দ্রুতগতিতে কাজ শেষ করার নির্দেশ দেন।
কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (স্বার্বিক) তরফদার মো. আক্তার জামীল, কিশোরগঞ্জ কারাগারের জেল সুপার মো. বজলুর রশীদ, কিশোরগঞ্জ কারাগারের জেলার মো. বাহারুল ইসলামসহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন। কারাগার পরিদর্শন শেষে দুপুরে জামালপুর যান আইজি প্রিজন।