
নিউজ ডেস্ক : যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ অফিসের স্থায়ী আন্ডার সেক্রেটারি সিমন ম্যাকডোনাল্ড এখানে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (২৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এটি ব্রিটিশ আন্ডার সেক্রেটারির বাংলাদেশে প্রথম সফর।
বৈঠককালে মাহমুদ আলী আশা প্রকাশ করে বলেন, আজ যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে যে কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হচ্ছে, তা সফল হবে এবং দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট সকল বিষয়ে মূল্যায়নে সক্ষম হবে। পরে সিমন ম্যাকডোনাল্ড চলতিবছর যুক্তরাজ্য সফরের আমন্ত্রণ জানিয়ে সেদেশের পররাষ্ট্রমন্ত্রীর একটি চিঠি মাহমুদ আলীর কাছে হস্তান্তর করেন।