News71.com
 Bangladesh
 23 Mar 17, 11:23 AM
 203           
 0
 23 Mar 17, 11:23 AM

মাগুরায় ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ২

মাগুরায় ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ২

নিউজ ডেস্কঃ ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা বেলনগর এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। সড়কে ঘন কুয়াশা থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ ধারণা করছে। রামনগর হাইওয়ে পুলিশ ফাড়ির এ এসআই মাসুদ রানা জানান, আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা বেল নগর এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংষর্ষে পিকআপ চালক ঘটনান্থলেই মারা যায়।

আহত অবস্থায় হেলপার আব্দুল হামিদকে (৩০) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলে সে মারা যায়। নিহত আব্দুল হামিদ এর বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার মধ্য সত্যপুর গ্রামে বলে জানা গেছে। তবে চালকের পরিচয় জানা যায়নি। সড়কে অত্যধিক ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশ ধারণা করছে। ট্রাক চালক ট্রাকটি রেখে পালিয়ে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন