News71.com
 Bangladesh
 22 Mar 17, 09:28 PM
 266           
 0
 22 Mar 17, 09:28 PM

সরকার মানী লোকের মান নিয়ে ছিনিমিনি খেলছে।। মুসাপুত্র ববি হাজ্জাজ

সরকার মানী লোকের মান নিয়ে ছিনিমিনি খেলছে।। মুসাপুত্র ববি হাজ্জাজ

নিউজ ডেস্কঃ সম্মানী মুসা বিন শমসেরের গাড়ি আটকের ঘটনায় সরকারের বিরুদ্ধে ক্ষোভ ঝেড়েছেন তার ছেলে ববি হাজ্জাজ। বিতর্কিত এই ব্যবসায়ীর রেঞ্জ রোভার গাড়িটি আটকের পরদিন আজ বুধবার এক বিবৃতিতে তিনি বলেছেন,সরকার মানী  লোকের মান নিয়ে ছিনিমিনি খেলছে।

শুল্ক ফাঁকি দিয়ে বিতর্কিত ব্যবসায়ী মুসার ব্যবহার করা একটি রেঞ্জ রোভার গাড়ি গতকাল মঙ্গলবার জব্দ করে শুল্ক গোয়েন্দারা।  শুল্ক গোয়েন্দা বিভাগ বলেছে, রঙ বদলে চালানো এই গাড়িটি গোয়েন্দাদের নজরে আসার পর তা লুকিয়ে ফেলেছিলেন মুসা।  মুসার গুলশানের বাড়িতে গাড়িটি না পেয়ে খুঁজতে খুঁজতে ধানমণ্ডির ৬ নম্বর সড়কের ৫১/এ নম্বর বাড়িতে পাওয়া যায়।

বিবৃতিতে ববি বলেন,বিগত দিনগুলোতে আমরা দেখেছি দেশের স্বনামধন্য ব্যক্তিদের শুধু রাজনৈতিক কারণে হেয় করার অপচেষ্টা করা হয়েছে। যে মুহূর্তে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ছে, তৃণমূলে শক্তি সঞ্চয় করছে, সেই সময়ে আমার পরিবারের সুনাম নষ্ট করার অপচেষ্টা শুরু হয়েছে। তিনি বলেন, এর মধ্যে ছিলেন নোবেল বিজয়ী(মুহাম্মদ ইউনূস), বীর ‍মুক্তিযোদ্ধা, স্বনামধন্য রাজনীতিবিদ। বাদ যায়নি ব্যবসায়ীরাও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন