News71.com
 Bangladesh
 21 Mar 17, 10:42 PM
 277           
 0
 21 Mar 17, 10:42 PM

রাজধানীতে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী জেএমবির সরোয়ার-তামিম গ্রুপের ৫ সদস্য গ্রেপ্তার।।   

রাজধানীতে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী জেএমবির সরোয়ার-তামিম গ্রুপের ৫ সদস্য গ্রেপ্তার।।   

 

নিউজ ডেস্কঃ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী জেএমবির সরোয়ার-তামিম গ্রুপের সন্দেহভাজন ৫ সদস্যকে কোতোয়ালী থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।  আসামিরা হলেন- অলিউজ্জামান ওরফে অলি (২৮), আনোয়ারুল আলম (২৯), সালেহ আহাম্মেদ শীষ (২২), আবুল কাশেম (২৭) ও মো. মোহন ওরফে মহসিন (২০)।

এই মামলার তদন্ত কর্মকর্তা র্যাজব-১০ এর এএসপি রেজাউল করিম আজ মঙ্গলবার দুপুরে তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে। তবে রিমান্ডের আবেদন নামঞ্জুর করে ঢাকার মহানগর হাকিম কায়সারুল ইসলাম ওই ৫ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান আদালত পুলিশের প্রসিকিউশন বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিরাশ উদ্দিন।

তিনি বলেন, রিমান্ড আবেদন শুনানির জন্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়ে পরবর্তী শুনানির জন্য ২৮ মার্চ দিন রেখেছেন। র্যাব জানায়, রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তর বাড্ডা এলাকা থেকে গতকাল সোমবার রাতে এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে খেলনার পিস্তল, বোমা তৈরির সরঞ্জাম ও ‘উগ্রপন্থী বই’ উদ্ধার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন