News71.com
 Bangladesh
 20 Mar 17, 08:49 PM
 252           
 0
 20 Mar 17, 08:49 PM

ঢাকায় বুধবার থেকে চার দিনব্যাপী থাই বাণিজ্য প্রদর্শনী

ঢাকায় বুধবার থেকে চার দিনব্যাপী থাই বাণিজ্য প্রদর্শনী

নিউজ ডেস্ক : রাজধানীতে চার দিনব্যাপী থাই বাণিজ্য প্রদর্শনী আগামী বুধবার থেকে শুরু হবে। বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদারের লক্ষ্যে এই প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। বুধবার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ রাজধানীর হোটেল সোনারগাঁয়ে চার দিনব্যাপী “থাইল্যান্ড সপ্তাহ-২০১৭” শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন করবেন। সোমবার (২০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়, ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড প্রমোশন (ডিআইটিপি), রাজকীয় থাই সরকার ও রাজকীয় থাই দূতাবাস যৌথভাবে দুই দফায় এই প্রদর্শনীর আয়োজন করছে। প্রথম দুই দিন ২২-২৩ মার্চ হবে ব্যবসা বিষয়ক বিভিন্ন অধিবেশন এবং ২৪-২৫ মার্চ দুই দিন প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রদর্শনী প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক বৃদ্ধি ও অর্থনৈতিক ভিত শক্তিশালী করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। থাই পণ্যসামগ্রী নিয়ে উৎপাদক ও রপ্তানীকারকগণ এই মেলায় সরাসরি অংশগ্রহণ করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন