
নিউজ ডেস্ক : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২শ’ ২০ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। জব্দকৃত সিগারেট মার্কিন যুক্তরাষ্ট্রের ‘৩০৩’ ব্র্যান্ডের। যার আনুমানিক মূল্য ১৩ লাখ ২০ হাজার টাকা। শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান বলেন, সোমবার (২০ মার্চ) সকাল ৯ টায় এয়ার অ্যারাবিয়া’র ফ্লাইট নং জি-৯৫১৭ তে আসা যাত্রী শামসুদ্দিনের কাছ থেকে ওই সিগারেট জব্দ করা হয়। ওই যাত্রী একটি মাস্টার কার্টনে এবং একটি বড় লাগেজে সিগারেটের কার্টনগুলো লুকিয়ে আনেন। জব্দকৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।